জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর প্রথম পর্বে অনলাইন ভর্তি প্রক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৮-০৯ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর প্রথম পর্বের ভর্তি প্রক্রিয়া ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে। ভর্তি প্রক্রিয়া চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। এ বছর প্রথমবারের মতো ছাত্রছাত্রীরা অনলাইনে ভর্তির আবেদনপত্র ও ভর্তির ফরম পূরণ ও জমা দেওয়ার সুযোগ পেল। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীরা www.nuadmission.com ওয়েব ঠিকানায় ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে অনলাইনে পূরণকৃত ফরমের একটি প্রিন্টেড কপি ও ভর্তির ফরমের ফি বাবদ ২৫০ টাকা তারা যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেখানে জমা দিতে হবে। অনলাইনে আবেদনকারীদের SIF ফরম পূরণ করতে হবে না। অনলাইনের পাশাপাশি বিদ্যমান পদ্ধতিতেও ভর্তি হওয়া যাবে। ভর্তিসংক্রান্ত সব তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) পাওয়া যাবে।