জাতীয় মহাসড়কগুলো চার লেন হবে: যোগাযোগমন্ত্রী
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন জানিয়েছেন, দেশের সব জাতীয় মহাসড়ককে পর্যায়ক্রমে চার লেন করা হবে। ইতিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীত করতে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ঢাকা-ময়নমনসিংহ মহাসড়ককে চার লেনে উন্নীত করার প্রস্তাব একনেকে অনুমোদিত হয়েছে।স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে আজ মঙ্গলবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সৈয়দ আবুল হোসেন এ কথা জানান। এর আগে সকাল সোয়া ১১টায় সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্ব আজও বাজেট আলোচনার সুবিধার্থে টেবিলে উপস্থাপিত হয়।যোগাযোগমন্ত্রী বলেন,‘সরকার দেশের সড়ক ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে কার্যকর পরিকল্পনা প্রণয়নসহ বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করেছে। এ পরিকল্পনার অংশ হিসেবে বর্তমান সরকার গত ১৭ মাসে ৪৩টি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার ৭০০ কোটি টাকা।সাংসদ নাজমা বেগমের এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘২০০৯-১০ অর্থবছরের এপিল পর্যন্ত পাট রপ্তানি করে ৯৮০ কোটি ৬৮ লাখ টাকা এবং পাটজাত দ্রব্য রপ্তানি করে দুই হাজার ৩০১ কোটি ১৪ লাখ টাকা আয় হয়েছে।