জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের তিন দিনব্যাপী ৩১তম সম্মেলন গতকাল শনিবার রাতে শেষ হয়েছে। সম্মিলনে রবীন্দ্রসংগীত সাধনার স্বীকৃতি হিসেবে সমাপনী দিনে নেত্রকোনা ও রাজশাহীর দুই গুণী ব্যক্তিত্বকে রবীন্দ্রপদক ও সম্মাননা দেওয়া হয়েছে। ময়মনসিংহস্থ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গত বৃহস্পতিবার সম্মিলন শুরু হয়েছিল।গতকাল শনিবার বিকেলে সমাপনী অধিবেশন পরিষদের সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার। উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক রফিকুল হক, সোহরাব উদ্দীন, আতিকুল আলম প্রমুখ। অনুষ্ঠানে নেত্রকোনার অধ্যাপক যতীন সরকার ও রাজশাহীর রবীন্দ্রসংগীতশিল্পী শামসুজ্জামানকে রবীন্দ্রপদক ও গুণীজন সম্মাননা দেওয়া হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শুরু হয় সংগীতানুষ্ঠান, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান।