জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে ব্যাপক কর্মকাণ্ড চলছে: নাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘প্রবাসীরা বৈদেশিক মুদ্রা অর্জন করে আমাদের অর্থনীতিকে সব সময় জোরদার ও সমৃদ্ধ করে আসছেন। এ ছাড়া প্রবাসীরা স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান পালন করছেন। আমার বিশ্বাস প্রবাসীদের এ সহযোগিতার হাত অব্যাহত থাকবে।’ আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মণাবন্দ আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে বর্তমানে শিক্ষাক্ষেত্রে একের পর এক যুগান্তকারী উন্নয়ন হচ্ছে। শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষার পাশাপাশি জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ এবং নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে নতুন জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে ব্যাপক কর্মকাণ্ড চলছে। এই লক্ষ্য অর্জন ও কার্যক্রম বাস্তবায়নে সব মহলের সহযোগিতা চাইছি।’গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি ছিফত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনির উদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনির উদ্দিন, শিব্বির আহমদ, আমিনুল হক, মহিউদ্দিন, সিদ্দিকুর রহমান ও মনজুর আহমদ।