জাতীয় শিক্ষানীতি সংসদে উত্থাপিত
জাতীয় শিক্ষানীতি ২০১০ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এটি সংসদে উত্থাপন করেন। এই নীতিতে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক দ্বাদশ শ্রেণী পর্যন্ত করার কথা বলা হয়েছে।কওমি মাদ্রাসার শিক্ষা-ব্যবস্থাপনার জন্য আলাদা শিক্ষা কমিশন করা হবে। ধর্ম ও নৈতিক শিক্ষা সব ধরনের শিক্ষা-ব্যবস্থার জন্য বাধ্যতামূলত থাকবে।এখন থেকে ইংরেজি মাধ্যমের 'ও' এবং 'এ' লেভেলকে বিশেষ ব্যবস্থা হিসেবে গণ্য করা হবে। সরকারি অনুমোদনক্রমে এই শিক্ষাব্যবস্থা পরিচালিত হবে। উভয় ক্ষেত্রের সাধারণ ধারায় সমপর্যায়ের বাংলা ও বাংলাদেশ বিষয় পড়াতে হবে।স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার চার দশক পরও দেশে কোনো শিক্ষানীতি করা যায়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতীয় অধ্যাপক কবীর চেৌধুরীকে প্রধান করে একটি কমিশন গঠন করে। কমিশন কয়েক মাস আগে শিক্ষানীতিটির একটি খসড়া ওয়েবসাইটে প্রকাশ করে। পরে খসড়ার ওপর সাধারণ মানুষের মতামত নেওয়া হয়। এসব মতামতের আলোকেই শিক্ষানীতিটি চূড়ান্ত করা হয়।খড়সা শিক্ষানীতিতে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে অন্যান্য অনেক কিছুর সঙ্গে ধর্মনিরপেক্ষতার কথা বলা ছিল। এ নিয়ে ধর্মভিত্তিক বিভিন্ন দল ও সংগঠন প্রতিবাদ জানায়। চূড়ান্ত শিক্ষানীতিতে এই বিষয়টি রাখা হয়নি।