জাতীয় শিল্পনীতি ২০১০ অনুমোদন করেছে মন্ত্রিসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিল্পনীতি ২০১০ অনুমোদন করেছে মন্ত্রিসভা। দ্রুত শিল্পায়ন ও উন্নয়নের স্বার্থে ২০০৫ সালের শিল্পনীতিকে যুগোপযোগী করে এই শিল্পনীতি চূড়ান্ত করা হয়েছে। নতুন এই নীতির মাধ্যমে সরকারি ও বেসরকারি খাতে উন্নয়ন জোরদার করা হবে এবং অর্থনীতি চাঙা হবে।আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নীতিমালার অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, বিদ্যুত্ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি করতে এবং বিদ্যুত্ঘাটতি কমাতে বিদ্যুত্ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি বিশেষ আইন ২০১০-এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া বৈঠকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০১০ সংশোধনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।