জাতীয় শিশু দিবসে বিনামূল্যে স্বাস্থ্যসেবার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্টি সেবা দেওয়ার আয়োজন করেছে জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠান। মূলত দরিদ্র ও বস্তির শিশুদের জন্য এ সেবা কার্যক্রমের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।আজ সোমবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রথম আলোকে জানানো হয়, ওই দিন রাজধানীর মহাখালীতে প্রতিষ্ঠানের কার্যালয়ে সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত এ সেবা দেওয়া হবে। ওই দিন শিশুদের স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হবে। শিশুদের মা-বাবাকে শিশুদের স্বাস্থ্য বিষয়ে পরামর্শও দেওয়া হবে। এ সময় ছয়জন চিকিত্সক, ছয়জন পুষ্টিবিদ ও চারজন চিকিত্সা প্রযুক্তিবিদ উপস্থিত থাকবেন।এ ব্যাপারে প্রতিষ্ঠানের পরিচালক ফাতেমা পারভীন চৌধুরী বলেন, মূলত দরিদ্র ও বস্তির শিশুদের জন্য এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।