জাতীয় শিশুনীতি ২০১০-এর পর্যালোচনা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়ার উদ্যোগে জাতীয় শিশুনীতি ২০১০-এর পর্যালোচনা শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে বিয়্যাম মিলনায়তনে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের আয়োজনে সারা দেশের ৬৪ জেলার শিশু প্রতিনিধিরা একত্র হয়ে শিশুনীতি ২০১০ পর্যালোচনার কাজ শুরু করে।অনুষ্ঠানে ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেন আর্থিক সহায়তা দেয়। দিনব্যাপী শিশুনীতি ২০১০-এর সংযোজন ও বিয়োজন করে বিকেলে এটি শিশুনীতি কমিটির হাতে তুলে দেওয়া হবে।