জাতীয় শিশুনীতিতে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিশুনীতি ২০১১-এ চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ নীতি অনুযায়ী ১৮ বছরের নিচে সবাই শিশু বলে বিবেচিত হবে। এতে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদনের অধিকার নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।প্রেস সচিব আরও বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু প্রথম শিশু আইন প্রণয়ন করেছিলেন। ওই নীতি সম্প্রসারণ করে নতুন শিশুনীতি প্রণয়ন করা হয়েছে। এ নীতিতে বৈষম্যহীনভাবে সব শিশুর অধিকার নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে প্রতিবন্ধী শিশুদের অধিকারও নিশ্চিত করার প্রস্তাব করা হয়েছে। এখানে শিশুশ্রম থেকে সুরক্ষারও ব্যবস্থা আছে।