জাতীয় শ্রমনীতি ২০১০-এর খসড়া প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ‘জাতীয় শ্রমনীতি-২০১০’-এর খসড়া প্রকাশ করা হয়েছে। খসড়া নীতিমালাটি মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mole.gov.bd-এ প্রকাশ করা হয়েছে।শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপ-সচিব খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, গত ৩০ বছরে কোনো শ্রমনীতি হয়নি। তাই শ্রমিককের বৃহত্তর স্বার্থ রক্ষায় এই নীতির খসড়া করেছে সরকার। শ্রমিক প্রতিনিধি, মালিক সবার সঙ্গে কথা বলেই এটি হয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খসড়া নীতিমালাটি প্রকাশ করা হয়েছে। যে কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের কোনো মতামত, মন্তব্য ও পরামর্শ থাকলে ২৫ নভেম্বরের মধ্যে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অথবা লিখিতভাবে তা দেওয়া যাবে।