জাতীয় সংগীতে ভুল সারানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে অফিস লাইব্রেরি অংশে জাতীয় সংগীত বিধিমালার ভুল সংশোধন করে শুদ্ধ বানানে দেওয়া হয়েছে। ‘আইন অধিকার’-এর গত সংখ্যায় ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে জাতীয় সংগীতে ভুল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর ওই দিনই ভুল বানানের জাতীয় সংগীত সরিয়ে শুদ্ধ করে দেওয়া হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ওয়েবসাইটে জাতীয় সংগীতের বিধিমালায় ‘ফাগুনে’ এবং ‘অঘ্রানে’ শব্দ দুটির পরিবর্তে ‘ফাল্গুনে’ এবং ‘অগ্রহায়ণে’ দেওয়া হয়েছিল, যা রবীন্দ্রনাথের লেখা মূল বানান থেকে ভিন্ন।