জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন আজ মঙ্গলবার বেলা তিনটায় শুরু হয়েছে। নবম জাতীয় সংসদের অষ্টম এই অধিবেশনও প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতেই শুরু হলো। তবে ৪৪ কার্যদিবসের এই অধিবেশনে যোগ না দিলে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াসহ চারদলীয় জোটের অধিকাংশ সাংসদ সদস্যপদ হারাবেন।এই অধিবেশন চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার আবদুল হামিদ।সংসদের রেওয়াজ অনুসারে বছরের প্রথম অধিবেশনের প্রথম দিনে আজ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংসদে ভাষণ দেবেন। এরপর চিফ হুইপ ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনবেন। এ প্রস্তাবের ওপর ৪৪ ঘণ্টা সাধারণ আলোচনা শেষে ধন্যবাদ প্রস্তাব সংসদে গৃহীত হবে।এই অধিবেশনে ১১টি সরকারি এবং ১২টি বেসরকারি বিল উত্থাপিত হবে।