জাদুঘরকে পুরোপুরি প্রযুক্তিনির্ভর করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় জাদুঘর থেকে দুটি পদক ও ২৪টি মূল্যবান মুদ্রা খোয়া যাওয়ার ঘটনায় জাদুঘরের ভেতরের কর্মীরাই জড়িত বলে সন্দেহ করছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।আজ সোমবার দুপুরে প্রমোদ মানকিন জাদুঘরের গ্যালারি পরিদর্শনকালে এমন সন্দেহ পোষণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য জাদুঘরকে পুরোপুরি প্রযুক্তিনির্ভর করা হবে।হেদায়েতুল্লাহ প্রথম আলোকে বলেন, মালামাল খোয়া যাওয়ার ঘটনায় মন্ত্রণালয় থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এ কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।পদক ও মুদ্রা খোয়া যাওয়ার ঘটনায় শাহবাগ থানায় গত ২৬ জুন জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, গত তিন বছরে বিভিন্ন সময়ে দুটি পদক ও ২৪টি মুদ্রা চুরি হয়েছে।এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে জাদুঘরের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।