জাদুঘরে শিল্পবিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে ‘স্পেস, টাইম অ্যান্ড সিমালটেনিয়েটি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের প্রতিবেশ প্রদর্শনীর অংশ হিসেবে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ছক্কা শিল্পী পরিষদ এর আয়োজক। সেমিনারে ফ্রান্সের ভেনিস দ্বিবার্ষিক আর্ট কিউরেটর ফ্রান্সিসকো এলিসি মূল প্রবন্ধ পাঠ করেন। সেমিনারে সভাপতিত্ব করেন এশিয়াটিক সোসাইটির সভাপতি নজরুল ইসলাম। আলোচক ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক সামসুজ্জামান খান, সৈয়দ মনজুরুল ইসলাম ও অধ্যাপক মতলুব আলী।