জাদুশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায় ও নিলয়
জাদুশিল্পীর চরিত্রে অভিনয় করলেন জয়ন্ত চট্টোপাধ্যায় ও নিলয়। ঈদের জন্য নির্মিত এ নাটকের নাম ‘একজোড়া কালো জুতো’। নাটকটিতে জয়ন্ত চট্টোপাধ্যায়ের চরিত্রের নাম জাবিদ ইবনে তৈমুর ও নিলয়ের নাম বাকের।নাটকটিতে নিলয় একজন সাধারণ ছেলে। রাস্তা থেকে কুড়িয়ে এনে বাকেরকে লালন-পালন করে বড় করেন তৈমুর। বাকেরের আত্মবিশ্বাস নেই বললেই চলে। জাদুশিল্পী একজোড়া চকচকে কালো জুতা বের করে বাকেরের হাতে দিয়ে বলেন, ‘এই জুতো জোড়ার আশ্চর্য ক্ষমতা আছে।’জাদুশিল্পীর দেওয়া জুতো জোড়া পরে বাইরে বের হয় বাকের। লক্ষ্য করতে থাকে, তার জীবনে সব উল্টো ঘটনা ঘটছে। তবে বাকেরের মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে প্রেমের সম্পর্কটি। যে সুজানার সঙ্গে কখনো কথা বলার সাহসও হয়নি, সেই সুজানা নিজেই বাকেরের সঙ্গে কথা বলছে। সুজানা-বাকেরের প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারপর ঘটতে থাকে নাটকীয় সব ঘটনা। ‘একজোড়া কালো জুতো’ নাটকের গল্প এটি।একজোড়া কালো জুতো নাটকটি লিখেছেন জাকারিয়া সৌখিন। আর পরিচালনা করেছেন আরিফ-এ-আহনাফ।পরিচালক সূত্রে জানা গেছে, ঈদে এনটিভির বিশেষ অনুষ্ঠানমালায় দেখানো হবে ‘একজোড়া কালো জুতো’ নাটকটি।