জানা-অজানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বিড়াল প্রজাতির মধ্যে বাঘ হচ্ছে বৃহদাকার প্রাণী। বাঘ প্রজাতি ভেদে প্রায় ১৩ ফুট লম্বা হতে পারে। বাঘের সর্বোচ্চ ওজন ৩০০ কেজি হতে পারে। বাঘের আয়ুষ্কাল সর্বোচ্চ ২০ বছর হতে পারে। বাঘের পাঁচটি উপপ্রজাতি। সাইবেরিয়ান বাঘ আকারে সবচেয়ে বড়। বাঘ একটানা ছয় কিলোমিটার পর্যন্ত সাঁতরাতে পারে। বাঘ সর্বোচ্চ ৬৫ কিমি/ঘণ্টা গতিবেগে দৌড়াতে পারে।  বাঘ এক লাফে পাঁচ মিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। বর্তমানে বাঘের নয়টি উপপ্রজাতির মধ্যে তিনটি বিলুপ্ত হয়ে গেছে। পৃথিবীতে মাত্র ১৪টি দেশে বাঘ পাওয়া যায়। জিনগত সমস্যার জন্য সাদা ও সোনালি বাঘ সৃষ্টি হয়।