জানা-অজানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্লোরিন পর্যায় সারণির গ্রুপ-৭-এর নবম মৌল হচ্ছে ফ্লোরিন (F)। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা ৯ এবং ভর হচ্ছে ১৮.৯৯৮৪০৪। ফ্লোরিনের স্ফটিক গঠন হচ্ছে ঘনকাকৃতির। মৌলগুলোর মধ্যে তীব্র তড়িৎ-ঋণাত্মক হচ্ছে ফ্লোরিন গ্যাস। সাধারণ অবস্থায় ফ্লোরিন ফ্যাকাসে হলুদ বর্ণের শক্তিশালী ক্ষয়কারী হ্যালোজেন গ্যাস। ব্রিটিশ রসায়নবিদ ও উদ্ভাবক স্যার হামফ্রে ডেভি ফ্লোরিন গ্যাসের নামকরণ করেন। ১৫২৯ সালে জার্মান বিজ্ঞানী জর্জিয়াস এগরিকোলা সর্বপ্রথম ক্যালসিয়াম ফ্লোরাইডে ফ্লোরিনের উপস্থিতি টের পান। ১৮৮৬ সালে ফরাসি রসায়নবিদ হেনরি ময়সান ফ্লোরিনকে আলাদা মৌল হিসেবে সংশ্লেষণ করেন। ফ্লোরিনের ১৮টি আইসোটোপ ও একটিমাত্র আইসোমার আছে। ফ্লোরিন সবচেয়ে বেশি ব্যবহূত হয় তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়াম উৎপাদনের ক্ষেত্রে।