জানা যাবে সূর্যের নতুন খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক টেলিস্কোপ দিয়ে দেখা গেছে সূর্য অদ্ভুত আলোর অভ্যন্তরে প্রচণ্ড শক্তির আধার। এ শক্তি ১০০ কোটি পারমাণবিক বোমার শক্তির চেয়েও বেশি। অথচ খালি চোখে দেখলে মনে হয় সূর্য বড় নিষ্ক্রিয়, শান্ত এক গোলক মাত্র। সূর্যের আছে সৌরকলঙ্ক, সৌরঝড় ও সৌরগতি। সম্প্রতি নাসা সৌর-গতিপ্রকৃতি পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি রকেটে উেক্ষপণ করেছে ‘সৌরগতিবিদ্যার মানমন্দির’।সৌরগতিবিদ্যার মানমন্দিরসূর্যের ঔজ্জ্বল্য ও সৌরবলয় নিয়ে গবেষণার পাশাপাশি সূর্যের অভ্যন্তরে নিয়ত কী ঘটছে এবং সূর্যের পৃষ্ঠের চৌম্বক ক্ষেত্র নিয়ে গবেষণার জন্য গত ১১ ফেব্রুয়ারি ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে প্রথমবারের মতো ‘সোলার ডায়নামিক অবজারভেটরি’ উেক্ষপণ করেছে নাসা। সৌরগতিবিদ্যার এই মানমন্দির অ্যাটলাস-৫ রকেটে করে উেক্ষপণ করা হয়। আগের যেকোনো মানমন্দিরের তুলনায় অতি দ্রুততার সঙ্গে সূর্যকে পর্যবেক্ষণ করবে এই মানমন্দির। ৮৫ কোটি ডলার বাজেটের এই মানমন্দিরের কার্যায়ু পাঁচ বছর। এই মানমন্দির সূর্যের বাইরের ও অভ্যন্তরের অগণিত চিত্র ধারণ করবে। এসব চিত্র হয়তো পাল্টে দেবে জ্যোতির্বৈজ্ঞানিক দৃষ্টিকোণ। সৌরকলঙ্ক নিয়ে গবেষণায় জানা যাবে সূর্যের ধ্রুবতা বা সক্রিয়তার বিষয়টি।সৌরকলঙ্ক‘সূর্যেরও তো কলঙ্ক আছে!’ নিজেদের ভুলত্রুটি ঢাকতে লোকে এমন কথা প্রায়ই বলে থাকে। অথচ ৪০০ বছর আগেও মানুষ, এমনকি বিজ্ঞানীরাও বিশ্বাস করতেন না, সূর্যের কলঙ্ক অছে। ১৬১০ সালে প্রথম গ্যালিলিও গ্যালিলি তাঁর নিজের উদ্ভাবিত টেলিস্কোপ দিয়ে সূর্যের গায়ে কালো কালো কিছু দাগের উপস্থিতি লক্ষ করেন। দাগগুলো মূলত একেকটি গ্যাসীয় গর্ত। গর্তগুলোয় তাপমাত্রা চার হাজার ৮০০ ডিগ্রি সেলসিয়াস। আর সূর্যের পৃষ্ঠীয় তাপমাত্রা ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস। সূর্যপৃষ্ঠের তাপমাত্রার চেয়ে এক হাজার ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম থাকায় ওই গ্যাসীয় গর্তগুলোকে কালো দেখায়। আপাতত কালো ওই দাগগুলোই সৌরকলঙ্ক।সৌরক্রিয়া: শান্ত, না সক্রিয়সৌরকলঙ্কের সংখ্যা পর্যায়ক্রমে কমে বা বাড়ে। সাধারণত ১১ বছরে একটি পর্যায় আসে। তবে একেকটি পর্যায় গড়ে নয় থেকে ১২ বছর স্থায়ী হয়। ১৮৪৩ সালে সর্বপ্রথম স্যামুয়েল হেনরিক সৌর পর্যায়কে সংজ্ঞায়িত করেন। ১৬৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত ৩০৯ বছরে রেকর্ড করা সৌর পর্যায় ২৮টি। গাণিতিক হিসাবে প্রতিটি পর্যায় স্থায়ী হয়েছে ১১ দশমিক ০৪ বছর। এই ১১ বছর পর পর সৌরকলঙ্কের পরিমাণ কমে ও বাড়ে। কোনো পর্যায়ে সৌরকলঙ্ক সর্বোচ্চসংখ্যক পরিলক্ষিত হয়। আবার কখনো কখনো কয়েক পর্যায়জুড়ে সৌরকলঙ্ক থাকে সংখ্যায় অঙ্কহীন। যেমন, সতেরো শতকে ৭০ বছর ধরে সূর্যে কোনো সৌরকলঙ্ক দেখা যায়নি। ওই ৭০ বছরের সৌরদশাকে বলা হয় মাউন্ডার মিনিমাম। বিগত ৫০ বছরে সৌরবায়ুর চাপ ছিল সবচেয়ে কম। ৫৫ বছরের মধ্যে ঘটেছে সবচেয়ে কম তেজস্ক্রিয় বিচ্ছুরণ। ফলে সূর্যকে অনেক নীরব-নিষ্ক্রিয় মনে হয়েছে। তবে পুনরায় সূর্যে কলঙ্কের সংখ্যা বাড়ছে। সৌরঔজ্জ্বল্য বাড়ছে। ফলে সূর্য আবার সক্রিয় দশায় উপনীত হচ্ছে।সৌরঝড়সূর্যের ঔজ্জ্বল্য সব সময় একই নয়। হঠাত্ হঠাত্ সূর্যের তাপমাত্রা কমে যায় কিংবা বেড়ে যায়। মূলত সূর্যের আবহাওয়ামণ্ডলে সঞ্চিত চুম্বকীয় শক্তি হঠাত্ করে নিঃসৃত হলেই সূর্যের তাপমাত্রার পরিবর্তন ঘটে, পরিবর্তন ঘটে সূর্যের ঔজ্জ্বল্যের। সূর্যের ঔজ্জ্বল্যের তাত্ক্ষণিক, দ্রুত ও তীব্র পরিবর্তনকেই সৌরঝড় বলা হয়। জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে ১৮৫৯ সালের ১ সেপ্টেম্বর প্রথম সৌরঝড়ের দৃশ্য দেখেছিলেন রিচার্ড ক্যারিংটন ও রিচার্ড হজসন। একেকটি সৌরঝড়ে বিপুল পরিমাণ শক্তি বিকিরিত হয়। যদিও তা সূর্য প্রতি সেকেন্ডে যত শক্তি বিকিরণ করে, তার মাত্র এক-দশমাংশ। তবু এক সেকেন্ডে এক সৌরঝড়ে নির্গত শক্তির পরিমাণ একটি আগ্নেয়গিরি অগ্ন্যুত্পাতের ১০০ কোটি গুণ বেশি। সৌরঝড়ে চুম্বকীয় শক্তির বিকিরণ মানে ইলেকট্রন, প্রোটন ও ভারী নিউক্লির নিঃসরণ। আধুনিক মানুষ উচ্চপ্রযুক্তির নেটওয়ার্কে পারস্পরিক যোগাযোগ রক্ষা করে। বিমানভ্রমণ আর বেতার যোগাযোগও সৌরঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। একটি ঘূণিঝড় ক্যাটরিনা যে পরিমাণ ক্ষতি করে, তার চেয়েও ২০ গুণ বেশি ক্ষতি করে সৌরঝড়।সৌরঝড়ের সঙ্গে সৌরকলঙ্ক সম্পর্কযুক্ত। সৌরকলঙ্ক যত কম, সূর্য তত শান্ত। ফলে সৌরঝড়ের আশঙ্কাও কম। সূর্যে যখন সৌরকলঙ্ক সর্বোচ্চ পরিমাণে থাকে, তখন সূর্যের এমন দশাকে সক্রিয় দশা বলে। সূর্যের সর্বোচ্চ দশায় সৌরঝড় সংঘটিত হওয়ার আশঙ্কা অনেক বেশি। জ্যোতির্বিজ্ঞানের হিসাবমতে, সূর্য তার শান্ত দশা পেরিয়ে ২০১১ সালে উপনীত হবে একটি সর্বোচ্চ সক্রিয় দশায়। ফলে সঠিক সময়ে নাসা উেক্ষপণ করেছে সূর্য ও তার গতিবিধি পর্যবেক্ষণের সৌরগতিবিদ্যার মানমন্দির।কীভাবে কাজ করবে এই মানমন্দিরএই মানমন্দিরের উদ্দেশ্য হলো সূর্য একটি ‘সক্রিয় নক্ষত্র’ নাকি শান্ত, সে বিষয়ে বিশদ গবেষণা করা। মূলত সূর্য ‘শান্ত’ বলতে সূর্যের পরিবর্তনের ধীরতাকে বোঝানো হয়। সূর্য সদা পরিবর্তনশীল। এই মানমন্দির যে কাজগুলো করবে তা হলো, এটি খতিয়ে দেখবে সূর্য কতটা গতিতে পরিবর্তিত হয় বা তার রূপ বদলায়। এ জন্য এর নাম দেওয়া হচ্ছে সৌরগতিবিদ্যার মানমন্দির।নাসার বিজ্ঞানী লিকা গুহাথাকুর্তার মতে, সূর্যের পরিবর্তন নিয়ে গবেষণা খুবই তাত্পর্যপূর্ণ। আধুনিক মানবজীবন এর সঙ্গে সম্পর্কযুক্ত। তাঁর মতে, নাসার এই মানমন্দির সূর্য সম্পর্কে মানুষের ধারণায় বৈপ্লবিক পরিবর্তন বয়ে নিয়ে আসবে। জানা যাবে পৃথিবীর জলবায়ুর ওপর সূর্যের পরিবর্তনের প্রভাব। প্রতিদিন এই মানমন্দির ১ দশমিক ৫ টেরাবাইট (১০২৪ গিগাবাইট=১ টেরাবাইট) তথ্য পাঠাবে পৃথিবীতে। মূলত তিনটি প্রধান যন্ত্রের সাহায্যে এ কাজটি করবে সৌরগতিবিদ্যার মানমন্দির। এর মধ্যে রয়েছে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের একাধিক টেলিস্কোপ সমষ্টির অ্যাটমোস্ফেরিক ইমেজিং অ্যাসেম্বলি (এআইএ), হেলিওসিসমিক ম্যাগনেটিক ইমেজার (এইচএমআই) ও এক্সট্রিম-আলট্রাভায়োলেট ভ্যারিয়্যাবিলিটি এক্সপেরিমেন্ট (ইভিই)।এআইএএই যন্ত্র দিয়ে প্রতি ১০ সেকেন্ড অন্তর সূর্যের চিত্র ধারণ করবে মানমন্দির। আগের মানমন্দিরগুলো এমন চিত্র ধারণে সময় নিত কয়েক মিনিট। এআইএ ১০০ রকম ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের চারটি পৃথক টেলিস্কোপের সমন্বয়ে গঠিত। এটি অতিক্ষুদ্র বিন্দু থেকে ৭২৫ কিলোমিটার বিস্তৃত সৌর অঞ্চলকে ধারণ করতে সক্ষম। এই এআইএ সূর্যের বাইরের পরিবর্তন নিয়ে কাজ করবে।এইচএমআইশুধু সূর্যপৃষ্ঠেই নয়, সূর্যের অভ্যন্তরে গতিশীলতা নিয়েও কাজ করবে মানমন্দির। এইচএমআই সে কাজটি করবে। সূর্যের অভ্যন্তর হলো প্লাজমা বিদ্যুতের আধার। এখানে আছে বিশাল বৈদ্যুতিক ক্ষেত্র। সূর্যের ভেতরের এ স্থানকে বলা হয় ‘সোলার ডায়নামো’। সোলার ডায়নামো সূর্যের গ্যাসীয় আবরণের এক লাখ ৪০ হাজার মাইল ভেতরে। ভূতাত্ত্বিকেরা ভূকম্পন গবেষণায় যেমন ‘সিসমোলজি’ কৌশল প্রয়োগ করেন, সৌরগতিবিদ্যার মানমন্দিরও তেমনি এইচএমআই দিয়ে সূর্যের ডায়নামোতে তীক্ষ দৃষ্টিপাত করবে। সোলার ডায়নামোর তরঙ্গ নিয়ে পরীক্ষা করবে এইচএমআই।ইভিইসূর্য যে স্থানে সবচেয়ে বেশি দ্রুত পরিবর্তনশীল, সেখানে ১২০ ন্যানোমিটার থেকে ১০ ন্যানোমিটারেরও কম তরঙ্গদৈর্ঘ্যের সূর্যরশ্মির বিকিরণ ঘটে। এ ধরনের রশ্মিকে এক্সট্রিম-আল্ট্রাভায়োলেট রশ্মি বা পরম অতিবেগুনি রশ্মি বলে। মানবসভ্যতার জন্য অনিরাপদ ও ধ্বংসাত্মক এই রশ্মিগুলো সৌরজ্বালা (sunburn) বা শরীরে ক্ষত সৃষ্টি করে। সৌভাগ্যক্রমে পৃথিবীর বায়ুমণ্ডল এসব ধ্বংসাত্মক রশ্মিকে পৃথিবীতে আসতে দেয় না। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী টম উডসের মতে, যদি মানবচক্ষু পরম অতিবেগুনি সৌররশ্মি দেখতে পেত, তাহলে কেউ আর সন্দেহ করার সুযোগই পেত না যে সূর্য সদা পরিবর্তনশীল নক্ষত্র। ইভিইর কাজ পরম অতিবেগুনি রশ্মি নিয়ে গবেষণা করা।সূর্যের ধ্রুবতা শুধুই স্ববিরোধী শব্দগুচ্ছএকসময় বিজ্ঞানীরা ভাবতেন, সূর্য একটি ধ্রুব নক্ষত্র। সৌরধ্রুবক বলতে প্রতি বর্গমিটারে সূর্য যত ওয়াট শক্তি বিকিরণ করে, তার মান ধ্রুব বা স্থির থাকাকে বোঝানো হয়। এই মান এক হাজার ৩৬১ ওয়াট প্রতি বর্গমিটারে। যেহেতু সূর্যের শক্তির অনেকাংশ পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে শোষিত হয়, ফলে পৃথিবী থেকে সৌরধ্রুবক নির্ণয় করলে তা ত্রুটিপূর্ণ থেকে যায়। এ জন্য নাসা মহাকাশে সৌরধ্রুবক নির্ণয়ের প্রযুক্তি ব্যবহার করছে। দেখা গেছে, সৌরধ্রুবক আসলে ধ্রুব নয়, বরং নিয়ত পরিবর্তনশীল।সূর্যের সর্বোচ্চ দশায় সৌর ঔজ্জ্বল্যের হার শূন্য দশমিক এক শতাংশ বেশি তার সর্বনিম্ন দশার চেয়ে। এই সামান্য হারও সৌরধ্রুবকে প্রতি বর্গমিটারে ১ দশমিক ৪ ওয়াট শক্তির পরিবর্তন সাধন করে। এ জন্য বলা হয়, সূর্য সদা পরিবর্তনশীল এক নক্ষত্র। আগামী পাঁচ বছরের পরীক্ষা-নিরীক্ষায় সে বিষয়টি নিশ্চিত করবে নাসার সৌরগতিবিদ্যার মানমন্দির।জাহাঙ্গীর আলম, নাসার ওয়েবসাইট অবলম্বনে