জানাজায় হাজারো প্রবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে প্রয়াত লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন তাঁদের দুই সন্তান নিষাদ ও নিনিতকে নিয়ে ফিউনারেল হোমে আসেন। সঙ্গে ছিলেন শাওনের মা তহুরা আলীসহ কয়েকজন। সেখানে স্বামীর মরদেহ ধরে কাঁদতে থাকেন শাওন। একপর্যায়ে নিষাদ ও নিনিতকে তাদের বাবার মরদেহের সামনে আনা হয়। বলা হয়, ‘তোমরা কি বাবাকে আদর করবে?’ এ কথা শুনে দুই অবুঝ শিশু অপলক তাকিয়ে থাকে না-ফেরার দেশে চলে যাওয়া বাবার দিকে। এখান থেকে মরদেহ জ্যামাইকা মুসলিম সেন্টারে নেওয়া হয়। সেখানে জুমার নামাজ শেষে প্রবাসী বাংলাদেশিরা ছুটে আসেন তাঁর জানাজায় অংশ নিতে। জানাজার পর প্রিয় লেখকের মরদেহ দর্শনার্থীদের জন্য রাখা হয়। সেখানে ছিল প্রবাসী নারী-পুরুষের উপচে পড়া ভিড়। এরপর তাঁর মরদেহ আবার ফিউনারেল হোমে নিয়ে যাওয়া হয়।এম এ মোমেন প্রথম আলোকে বলেন, লেখকের মরদেহ দ্রুত দেশে নেওয়ার চেষ্টা চলছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।