জানুয়ারিতে দেশে মূল্যস্ফীতির হার কমেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছরের জানুয়ারিতে দেশে মূল্যস্ফীতির হার কমেছে। গত বছরের ডিসেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ১৪ (ভিত্তি বছর ২০০৫-০৬) শতাংশ। একই ভিত্তি বছরের হিসাব অনুযায়ী, জানুয়ারিতে সেটি দাঁড়িয়েছে ৬ দশমিক ৬২ শতাংশে।আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতির এ তথ্য প্রকাশ করে।পুরোনো ভিত্তি বছর ১৯৯৫-৯৬ সালের হিসাবে গত বছরের ডিসেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৬৯ শতাংশ। জানুয়ারিতে তা দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৮ শতাংশ।