জাপাকে জনগণ থেকে বিচ্ছিন্নের ষড়যন্ত্র চলছে: ফিরোজ রশীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মুখপাত্র কাজী ফিরোজ রশীদ বলেছেন, জাতীয় পার্টিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে। দলের মাঝে ঘাপটি মেরে থাকা কিছু কুচক্রী নিজ স্বার্থে জাতীয় পার্টি এবং জনপ্রিয় নেতা এরশাদকে নানা কৌশলে জনগণের কাছে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। আজ মঙ্গলবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কয়েকজন ব্যবসায়ীর দলটিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কাজী ফিরোজ রশীদ এসব কথা বলেন।যারা দলের অসংখ্য নেতা-কর্মীর রক্ত এবং ঘামের বিনিময়ে অর্জিত সব অর্জন বিসর্জন দিচ্ছে, তাদের সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ফিরোজ রশীদ। তিনি বলেন, জনগণ ও দলীয় নেতা-কর্মীদের থেকে বিচ্ছিন্ন হলে রাষ্ট্র ও প্রশাসনকে ব্যবহার করেও রেহাই পাওয়া যায় না, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন তারই জ্বলন্ত উদাহরণ।