জাপান চলচ্চিত্র উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও জাপান সরকারের বন্ধুত্বের ৪০ বছর পূর্তিতে অনুষ্ঠানমালার আয়োজন করেছে ঢাকায় জাপান দূতাবাস। এরই অংশ হিসেবে গতকাল জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শুরু হয়েছে জাপান চলচ্চিত্র উৎসব। উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। এ সময় বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত শিরো সাদো শিমা ও জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাশ উপস্থিত ছিলেন।গতকাল মিলনায়তনে এ চেইন অব শর্ট স্টোরিজ অ্যাবাউট দেয়ার ডিসটেন্স দেখানো হয়েছে। আজ জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনীকক্ষে বাংলাদেশে জাপানের বিভিন্ন কার্যক্রমের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।