জাপান থেকে খাদ্য আমদানিতে বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুেকন্দ্র ও তার আশপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা ভয়ংকর পর্যায়ে পৌঁছেছে। এরই পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি দেশ জাপান থেকে বিভিন্ন ধরনের খাদ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা ও কড়াকড়ি আরোপ করেছে।জাপানের ফুকুশিমার দাইচি পরমাণু বিদ্যুেকন্দ্র-২-এর কর্মকর্তারা জানিয়েছেন, সেখানকার পানিতে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিকের চেয়ে এক কোটি গুণ বেড়ে গেছে। জাতিসংঘের পরমাণু সংস্থাও এ ব্যাপারে তাদের আশঙ্কার কথা ব্যক্ত করেছে।জাপান থেকে খাদ্য আমদানির ওপর এরই মধ্যে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তার মধ্যে রয়েছে, চীন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, অস্ট্রেলিয়া, হংকং ও মার্কিন যুক্তরাষ্ট্র।এ ছাড়া জাপান থেকে খাদ্য আমদানির ব্যাপারে বিশেষ সতর্কতা ও পরীক্ষা-নিরীক্ষা করার ঘোষণা দিয়েছে ভিয়েতনাম, ইউরোপীয় ইউনিয়ন, থাইল্যান্ড, কানাডা, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও মালয়েশিয়া।ফুকুশিমা ও তার পার্শ্ববর্তী এলাকায় উত্পাদিত যেসব খাদ্যের ওপর নিষেধাজ্ঞা ও কড়াকড়ি আরোপ করা হয়েছে, তার মধ্যে রয়েছে দুধ ও দুগ্ধজাত পণ্য, সবজি, ফলমূল, মাংস, সামুদ্রিক খাদ্য, কৃষিজাত খাদ্য ইত্যাদি।বিশ্বব্যাংকের তথ্যমতে, জাপানের রপ্তানি আয়ের ১ শতাংশ আসে খাদ্য রপ্তানি থেকে। জাপান এরই মধ্যে ফুকুশিমা এলাকা থেকে সবজি ও দুধ সরবরাহ বন্ধ করে দিয়েছে। রয়টার্স।