জাপানি ভাষায় হুমায়ূন আহমেদের বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের উপন্যাস প্রকাশিত হলো জাপানি ভাষায়। সম্প্রতি তাঁর বনের রাজা উপন্যাসটি জাপানি ভাষায় প্রকাশিত হয়েছে। জাপানি ভাষায় বইটির নাম হচ্ছে মরি নো ওসামা। এটি প্রকাশ করছে জাপানি প্রকাশনা সংস্থা ইউইগাকুশোবো। হুমায়ূন আহমেদের বইয়ের বাংলাদেশের প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বাংলা ভাষা থেকে এটি রূপান্তর করেছেন জাপানের রক্কিয় বিশ্ববিদ্যালয়ের বাঙালি অধ্যাপক নাসির উদ্দিন জমাদার। গ্রন্থটির প্রচ্ছদ ও ভেতরের অলংকরণের জন্য কাঠের ওপর খোদাই করে বিভিন্ন ধরনের পশুপাখির ভাস্কর্য তৈরি করেছেন রক্কিয় বিশ্ববিদ্যালয়ের সাবেক চ্যান্সেলর ওহাশি হিদেইৎসু। প্রকাশনা ব্যবস্থাপনায় রয়েছেন কাসাহারা কিয়োশি। আলোকচিত্রের কাজ করেছেন ওহাশি তসিইয়ুকিভ। ইতিমধ্যে বই বিক্রির জনপ্রিয় ওয়েবসাইট আমাজান ডটকমে এটির বাজারজাত শুরু হয়েছে।