জাপানি যুদ্ধবিমানের চক্কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব চীন সাগরে অবস্থিত বিরোধপূর্ণ দ্বীপ এলাকায় গতকাল বৃহস্পতিবার জাপানের আটটি এফ-১৫ যুদ্ধবিমান চক্কর দিয়েছে। ওই এলাকায় দ্বীপের মালিকানা নিয়ে চীনের সঙ্গে জাপানের বিরোধ রয়েছে। চীনা একটি বিমান ওই এলাকায় জাপানের আকাশসীমা লঙ্ঘন করে বলে অভিযোগ তুলে এর প্রতিবাদে এসব যুদ্ধবিমান পাঠানো হয়। আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়। গতকাল স্থানীয় সময় বেলা ১১টার দিকে দ্বীপটির কাছে চীনের একটি সরকারি বিমান উড়তে দেখা যায়। এ ঘটনার পর দ্বীপটিতে জঙ্গি বিমান পাঠায় জাপান।জাপানের মুখ্য মন্ত্রিপরিষদমন্ত্রী ওসামা ফুজিমুরার ভাষ্য, ‘বারবার বারণ করা সত্ত্বেও চীনের সরকারি জাহাজ তিন দিন ধরে সেনকাকু দ্বীপের জলসীমায় অবস্থান করছে। এর মধ্যে তারা আমাদের আকাশসীমাও লঙ্ঘন করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’ বিরোধপূর্ণ দ্বীপে জাপানের জঙ্গি বিমান পাঠানোর বিষয়ে তিনি বলেন, ‘এটি জাপানের কূটনৈতিক প্রতিবাদ।’জাপান জানায়, গত বছর ওই দ্বীপের পাশ দিয়ে চীনের দুটি সামরিক বিমান উড়ে গেলেও আকাশসীমায় প্রবেশ করেনি। রকেট ছোড়ার সাফল্য উদযাপনমহাকাশে দূরপাল্লার রকেট ছোড়ার সাফল্য উদযাপন করছে উত্তর কোরিয়ার মানুষ। এ উপলক্ষে আজ শুক্রবার রাজধানী পিয়ং ইয়ংয়ের প্রধান চত্বরে জড়ো হয়েছে সব ধরনের মানুষ। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।এর আগে আজ সকালে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে অভিনন্দন জানিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। এ সময় এ ধরনের আরও রকেট ছোড়ার ঘোষণা দেওয়া হয়।এদিকে মহাকাশে উত্তর কোরিয়ার ছোড়া রকেটের ভগ্নাংশ পাওয়ার দাবি করেছে দক্ষিণ কোরিয়া। ওই ভগ্নাংশ পরীক্ষা করে রকেটটি কোন প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে, তা জানার চেষ্টা করবে তারা।