জাপানে আরেকটি পারমাণবিক চুল্লি বন্ধ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক ত্রুটির কারণে কর্তৃপক্ষ জাপানের পশ্চিমাঞ্চলে পারমাণবিক বিদ্যু ৎ কেন্দ্রের একটি চুল্লি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে।বিদ্যু ৎ কেন্দ্রটির পরিচালনা প্রতিষ্ঠান কানসাই ইলেকট্রনিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, তারা ওহি পারমাণবিক বিদ্যু ৎ কেন্দ্রের এক নম্বর চুল্লিটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চুল্লি থেকে কোনো তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।এ চুল্লিটি জাপানের রাজধানী টোকিও থেকে ৩৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।কানসাই ইলেকট্রিকের মুখপাত্র বলেন, শুক্রবার রাতে কোনো একসময় অজ্ঞাত কারণে বোরিক অ্যাসিড-ভর্তি একটি ট্যাংকে উচ্চ চাপ সৃষ্টি হলে সেখান থেকে পানি নির্গত হওয়ায় কেন্দ্রটি পরীক্ষা করা হচ্ছে। তবে এ উচ্চ চাপ অনেকটা সহনীয় পর্যায়ে রয়েছে বলে দাবি করা হচ্ছে।দেশটির বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, আজ শনিবার স্থানীয় সময় রাত নয়টায় বিদ্যু ৎ কেন্দ্রটি বন্ধ করা হতে পারে। রয়টার্স।