জাপানে আরেকটি পারমাণবিক চুল্লিতে বিস্ফোরণ
জাপানে প্রলয়ংকরী ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুেকন্দ্রের আরও একটি চুল্লিতে আজ সোমবার বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১১ জন কর্মী আহত হয়েছেন। তাঁদের একজনের অবস্থা গুরুতর। এ বিস্ফোরণের ফলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলেছেন, একটি চুল্লির বাইরে বিকিরণের প্রমাণ মিলেছে। উল্লেখযোগ্য পরিমাণে তেজস্ক্রিয়তা ছড়ায়নি। তাই বড় ধরনের ক্ষতির কোনো আশঙ্কা নেই। তেজস্ক্রিয়তার মাত্রা কম। তাই স্বাস্থ্যঝুঁকি এখনো অনেক কম।এদিকে উত্তর-পূর্ব জাপানের মিয়াগি এলাকার সমুদ্রসৈকত থেকে আজ অন্তত দুই হাজার মানুষের লাশ উদ্ধার করা হয়েছে।টেলিভিশন ফুটেজে পারমাণবিক বিদ্যুেকন্দ্রটির তিন নম্বর চুল্লি থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে। জাপানের পারমাণবিক নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, তিন নম্বর চুল্লিটিতে হাইড্রোজেন গ্যাস বেড়ে যাওয়ায় এ ধরনের বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে কর্তৃপক্ষ দাবি করছে, তেজস্ক্রিয়তা সেভাবে ছড়িয়ে পড়েনি। তাই বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। এর আগে গত শনিবার ওই বিদ্যুেকন্দ্রের এক নম্বর চুল্লিতে বিস্ফোরণ ঘটে।গত শুক্রবার ৮ দশমিক ৯ মাত্রার ওই ভূমিকম্পের পর ওই পারমাণবিক কেন্দ্রের তিনটি চুল্লি শীতলীকরণ যন্ত্র বন্ধ হয়ে যায়। চুল্লি শীতলীকরণ ওই যন্ত্র চালু রাখতে এ ধরনের পারমাণবিক বিদ্যুেকন্দ্রের বাইরে থেকে বিদ্যুত্ সরবরাহ করতে হয়। কিন্তু বিদ্যুত্ না থাকায় তা সম্ভব হচ্ছিল না। সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকৌশলীরা গতকাল আবার চুল্লি শীতলীকরণের প্রক্রিয়া চালু করতে সক্ষম হয়েছেন।আজ পারমাণবিক চুল্লিতে তাপমাত্রা ও চাপ কমাতে সাগরের পানি ঢালা হচ্ছিল। কিন্তু একপর্যায়ে তাপমাত্রা ও চাপ বাড়তে থাকায় পানি ঢালা বন্ধ করে দেওয়া হয়।এর আগে সরকারি কর্তৃপক্ষ সতর্ক করে দেয়, রাজধানী টোকিও থেকে প্রায় ২৪০ কিলোমিটার উত্তরের ফুকুশিমায় ওই পারমাণবিক কেন্দ্রটির কয়েকটি চুল্লিতে ক্রমাগত হাইড্রোজেন উত্পন্ন হতে থাকায় বিস্ফোরণ ঘটতে পারে। ওই কেন্দ্র থেকে ২০ বর্গ কিলোমিটার এলাকাকে বিপজ্জনক হিসেবে ঘোষণা করা হয়। প্রায় দুই লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।প্রধানমন্ত্রী নাওতো কান বলেছেন, ফুকুশিমা পারমাণবিক বিদ্যুেকন্দ্রটি এখনো ঝুঁকিমুক্ত নয়। তবে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া রোধে এবং ক্ষয়ক্ষতি এড়াতে সরকার যথাসাধ্য চেষ্টা করছে।বিবিসি ও রয়টার্স