জাপানে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে সংসদের শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে ১১ মার্চ ভূমিকম্প ও সুনামিতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে বাংলাদেশের জাতীয় সংসদের পক্ষ থেকে শোক এবং সে দেশের সরকার ও জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়েছে।আজ রোববার সংসদে সর্বসম্মতিক্রমে এ-সম্পর্কিত প্রস্তাব গ্রহণ করা হয়। স্পিকার আবদুল হামিদ প্রস্তাবটি উত্থাপন করে বন্ধুপ্রতিম জাপানে জানমালের এই ব্যাপক ক্ষয়ক্ষতিতে দেশের জনগণ ও সংসদের পক্ষ থেকে গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করেছেন। তিনি সংসদের পক্ষ থেকে এই প্রাকৃতিক দুর্যোগে নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।স্পিকার বলেন, বাংলাদেশের সরকার, সংসদ ও জনগণ জাপানের এই দুর্দিনে তাদের সরকার ও জনগণের পাশে রয়েছে। বাসস।