জাপানে নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান বর্তমান পররাষ্ট্রসচিব তাকিকি মাতসুমোতোকে দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জাপান টুডে ও বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়েছে।তাকিকি মাতসুমোতো প্রধানমন্ত্রীর এই প্রস্তাব গতকাল রাতে গ্রহণ করেছেন বলে জাপান টুডে তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে। আজ বুধবার বিকেলে জাপানের ইম্পিরিয়াল প্যালেসে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নিয়ে এই পদ গ্রহণ করবেন বলে জানা গেছে।৫১ বছর বয়সী তাকিকি মাতসুমোতো পদত্যাগী পররাষ্ট্রমন্ত্রী সেইজি মায়েহারার স্থলাভিষিক্ত হবেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী সেইজি মায়েহারার আইন লঙ্ঘন করে বিদেশি নাগরিকের কাছ থেকে নির্বাচনের সময় অনুদান নেওয়ার অভিযোগ স্বীকার করার পর গত সোমবার তিনি দায়িত্ব থেকে সরে যান।