জাপানে নিহত ও নিখোঁজের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে নিহত এবং এখনো নিখোঁজের সংখ্যা সরকারি হিসাবে ১৩ হাজার ছাড়িয়ে গেছে। পুলিশ এ তথ্য জানিয়েছে। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।জাতীয় পুলিশ সংস্থার দেওয়া সর্বশেষ হিসাবে বলা হয়েছে, ভূমিকম্প ও সুনামিতে মৃতের সংখ্যা এ পর্যন্ত পাঁচ হাজার ১৭৮ জন এবং আট হাজার ৬০৬ জন নিখোঁজ রয়েছে। তবে সরকারি হিসাবেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে পুলিশ। এ ছাড়া ভূমিকম্প ও সুনামিতে দুই হাজার ২৮৫ জন আহত হয়েছে। বাসস।