জাপানে পারমাণবিক বিপর্যয়ে সর্বোচ্চ সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে আজ মঙ্গলবারও দুই দফা ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্প দুটির তীব্রতা ছিল ৬ দশমিক ৩। দেশটিতে গতকালও ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এমন ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ দেশে পারমাণবিক বিপর্যয়ের সংকেত সর্বোচ্চ পর্যায় ৭-এ উন্নীত করেছে। ১৯৮৬ সালে রাশিয়ার চেরনোবিলে সংঘটিত বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিপর্যয়ের সময় এরূপ সতর্কতা জারি হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুেকন্দ্রের পরিচালনা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানিয়েছে, আজকের ভূমিকম্পের পর ফুকুশিমা দাইচি ও দিয়ানি পারমাণবিক কেন্দ্র থেকে সব শ্রমিক ও প্রকৌশলীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। টেপকোর একজন মুখপাত্র জানান, কোম্পানিটি এখন দুটি কেন্দ্রের পরিস্থিতি পরীক্ষা-নিরীক্ষা করছে।আজ ভোরে টোকিওর কাছে চিবা প্রশাসনিক এলাকায় ৬ দশমিক ৩ তীব্রতায় ভূকম্পন অনুভূত হয়। এর কয়েক ঘণ্টা পর উত্তর-পূর্বাঞ্চলে একই তীব্রতার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এতে টোকিওর মধ্যাঞ্চলের ভবনগুলোও কেঁপে ওঠে। তবে ক্ষয়ক্ষতির খবর তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। গতকাল সোমবারও জাপানের পূর্বাঞ্চলে ৭ দশমিক ১ তীব্রতার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর ফুকুশিমা পারমাণবিক বিদ্যুেকন্দ্রে আগুন ধরে যায়। তবে প্রকৌশলীরা পরে ওই আগুন নিভিয়ে ফেলেন।জাপানের নিউক্লিয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এজেন্সি জানিয়েছে, বায়ু ও সাগরে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার মাত্রা বেড়ে যাওয়ায় আজ সতর্কতাসংকেত ৭-এ উন্নীত করা হয়।প্রধানমন্ত্রী নাওতা কানের কার্যালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার মাত্রা নির্ধারণ ও পরিমাপ করতে দেরি হওয়ায় সতর্কতাসংকেত বাড়াতে এক মাস সময় লেগে গেছে। তিনি বলেন, ‘সংকেত উন্নীত করার আগেও আমরা বিষয়টিকে খুবই গুরুতর হিসেবে বিবেচনা করেছি।’এত দিন জাপানে পারমাণবিক দুর্যোগের সতর্কতাসংকেত ছিল ৫। এ সংকেত ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের থ্রি মাইল আইল্যান্ডে পারমাণবিক দুর্যোগের সময় জারি করা হয়েছিল।আন্তর্জাতিক পরমাণু জ্বালানি সংস্থার মতে, এমন সতর্কসংকেতের মানে হলো, কেন্দ্রটি থেকে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ছে। আর এটা স্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকি।টেপকো হুঁশিয়ারি দিয়েছে, তেজস্ক্রিয়তা নির্গমন বন্ধ করতে না পারলে এর ক্ষতির মাত্রা ও পরিমাণ চেরনোবিলকেও ছাড়িয়ে যাবে।