জাপানে ফাহমিদা নবীর সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী ফাহমিদা নবীকে সম্মাননা দিচ্ছে জাপানের প্রবাস প্রজন্ম। আগামী ২০ নভেম্বর টোকিওতে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মাননা প্রদান করা হবে। এ জন্য তিনি আজ বৃহস্পতিবার টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। জাপান-যাত্রার আগে প্রথম আলো অনলাইনের সঙ্গে আলাপকালে ফাহমিদা নবী এ কথা জানান।ফাহমিদা নবীর আগে এই সংগঠনটি সম্মাননা জানিয়েছে, মুহম্মদ জাফর ইকবাল, ফরিদুর রেজা সাগর, রেজওয়ানা চৌধুরী বন্যা, গোলাম মোর্তজাসহ আরও অনেককে।ফাহমিদা নবী জানান, তাঁর এই সম্মাননা ও জাপান-যাত্রাকে নিয়ে কিছু পত্রিকা ভুল সংবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তিনি আরও বলেন, ‘আমার জাপানে যাওয়ার সংবাদটি নিয়ে বিকৃত ও ভুল তথ্য দিয়ে প্রকাশ করা হচ্ছে। আমার সঙ্গে কেউ কোনো যোগাযোগ না করে এমন সংবাদ প্রকাশ করছে। যা দেখে আমি খুবই মর্মাহত, বিব্রত।’ তিনি আরও বলেন, ‘এই অনুষ্ঠানের সঙ্গে বইমেলা বা আমার বাবার বই প্রকাশের কোনো সম্পর্ক নেই। তা ছাড়া সংবাদটি আমি ফেসবুকের মাধ্যমেও জানাইনি।’সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে ২৪ নভেম্বর দেশে ফিরবেন ফাহমিদা নবী।