জাপানে ফাহমিদাকে সম্মান জানাচ্ছে প্রবাস প্রজন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী ফাহমিদা নবীকে সম্মাননা দিচ্ছে জাপানের প্রবাস প্রজন্ম। আগামীকাল ২০ নভেম্বর টোকিওতে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাপানের টোকিওতে যাওয়ার আগে ফাহমিদা বলেন, ‘প্রবাস প্রজন্ম আমাকে যে সম্মান জানাচ্ছে, তাতে আমি গর্বিত ও আনন্দিত।’এর আগে প্রবাস প্রজন্ম এই সম্মান জানিয়েছে মুহম্মদ জাফর ইকবাল, ফরিদুর রেজা সাগর, রেজওয়ানা চৌধুরী বন্যা, গোলাম মোর্তোজাসহ আরও অনেককে।ফাহমিদা জানান, ২৪ নভেম্বর তিনি দেশে ফিরবেন।