জাপানে বিপর্যয় এড়াতে চুল্লি বালুচাপা দেওয়া হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এদিকে চুল্লি থেকে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতার মাত্রা গতকাল এক ধাপ বাড়িয়ে পাঁচে উন্নীত করা হয়েছে।কর্মকর্তারা জানান, তাঁরা এখন পর্যন্ত আশা করছেন কমপক্ষে দুটি চুল্লির জলাধারে পানি সরবরাহের জন্য পাম্প চালু করতে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে। পাম্প চালু করতে পারলে চুল্লি সহজেই ঠান্ডা করা যাবে। কিন্তু গতকাল পর্যন্ত পাম্প চালু করতে না পারায় এখনো হেলিকপ্টারে করে জলাধারে পানি ঢালা হচ্ছে। তবে এভাবে যেটুকু পানি ঢালা সম্ভব হচ্ছে, চুল্লির তাপে তা দ্রুত বাষ্প হয়ে যাচ্ছে।তবে গতকালই প্রকৌশলীরা প্রথম স্বীকার করেন, হেলিকপ্টার বা জলকামানে পানি ঢেলে চুল্লি ঠান্ডা করার প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা তেমন নেই। কাজেই বালু ও কংক্রিট দিয়ে চুল্লি ঢেকে দেওয়াই হতে পারে বিপর্যয় এড়ানোর একমাত্র পথ, যেমনটা করা হয়েছিল চেরনোবিল দুর্ঘটনার সময়।ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালনা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির এক মুখপাত্র গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘কংক্রিট দিয়ে চুল্লি ঢেকে দেওয়া অসম্ভব হবে না। কিন্তু এখনো পর্যন্ত আমরা চেষ্টা করছি পানি ঢেলে চুল্লি ঠান্ডা করার।’দুটি চুল্লি মোটামুটি নিয়ন্ত্রণে এলেও ৩ নম্বর চুল্লিটি হুমকির কারণ হয়ে আছে। ওই চুল্লিতে ফুয়েল রড ঠান্ডা করতে প্রয়োজনীয় পানির স্তর বিপজ্জনক স্তরে নেমে গেছে বলে ধারণা করা হচ্ছে। পানি শুকিয়ে গিয়ে ফুয়েল রড বাতাসের সংস্পর্শে এলে ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।এদিকে তেজস্ক্রিয়তায় আক্রান্ত হওয়ার ঝুঁকির মাত্রা চার থেকে বাড়িয়ে পাঁচে উন্নীত করেছে জাপান। যদিও বিশেষজ্ঞরা বলছেন, ফুকুশিমা কেন্দ্র বা এর আশপাশের এলাকায় তেজস্ক্রিয়তার ঝুঁকি খুব বেশি নেই।বিশ্ব স্বাস্থ্য সংস্থার চীনা প্রতিনিধি মিখায়েল ও’ল্যারি বলেন, ‘এই মুহূর্তে পরমাণু চুল্লি ও আশপাশের এলাকায় তেমন বিপজ্জনক মাত্রায় তেজস্ক্রিয়তা আছে এমন কোনো প্রমাণ নেই।’ভূমিকম্প ও সুনামিতে নিহত ব্যক্তিদের স্মরণে জাপানে গতকাল এক মিনিট নীরবতা পালন করা হয়। স্থানীয় সময় বেলা দুইটা ৪৬ মিনিটে সবাই নীরব হয়ে এক মিনিট দাঁড়িয়ে থাকেন। এক সপ্তাহ আগে ঠিক ওই সময় আঘাত হানে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্প। এর পর পরই আসে প্রলয়ংকরী সুনামি।ভূমিকম্প ও সুনামিতে নিহত ও নিখোঁজ মানুষের সংখ্যা গতকাল পর্যন্ত ১৬ হাজার ছাড়িয়ে গেছে। এ ছাড়া উদ্বাস্তু হয়ে পড়া লাখ লাখ মানুষ এখন কষ্ট পাচ্ছে প্রচণ্ড শীত ও তুষারপাতে। অনেক এলাকায় এখনো বিদ্যুৎ-পানির ব্যবস্থা করা যায়নি। টেপকো জানায়, গতকাল পর্যন্ত উত্তরাঞ্চলের প্রায় ৩০ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় আছে।