জাপানে ভূমিকম্প-সুনামিতে ক্ষয়ক্ষতির চিত্র
জাপানের জাতীয় পুলিশ সংস্থা (এনপিএ) ১১ মার্চের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির ক্ষয়ক্ষতির সর্বশেষ চিত্র প্রকাশ করেছে। এনপিএ জানিয়েছে, আজ মঙ্গলবার পর্যন্ত এ দুর্যোগে নয় হাজার ৭৯ জানের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া ১২ হাজার ৬৪৫ নিখোঁজ রয়েছে। এনপিএ জানায়, দেশ জুড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে তিন লাখ ১৮ হাজার ৬১৪ জন অবস্থান করছেন। ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা বিদ্যুেকন্দ্রের ২০ কিলোমিটার ব্যাসার্ধের এলাকার সব মানুষকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। এর আগে এ এলাকা বিদ্যুেকন্দ্রের ১০ কিলোমিটার ব্যাসার্ধে সীমাবদ্ধ ছিল। পুলিশ সংস্থা জানিয়েছে, এ এলাকা থেকে এখন পর্যন্ত এক লাখ ৭৭ হাজার ৫০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া সরকার বিদ্যুেকন্দ্রের ৩০ কিলোমিটার এলাকার লোকজনকে ঘরের মধ্যে অবস্থান করার জন্য বলেছে। তোহুকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, দুর্যোগপূর্ণ এলাকাগুলোর দুই লাখ ১৬ হাজার বাড়িতে এখনো বিদ্যুত্ নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ১১টি প্রশাসনিক জেলার অন্তত আট লাখ ৮০ হাজার বাড়িতে পানি সরবরাহ বন্ধ রয়েছে। পুলিশ সংস্থা জানিয়েছে, দুর্যোগে অন্তত ১৭ হাজার ৭১৩টি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।বিশ্বব্যাংক বেসরকারি পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ভূমিকম্প ও সুনামিতে ক্ষতির পরিমাণ ১২ হাজার ২০০ কোটি ডলার থেকে ২৩ হাজার ৫০০ কোটি ডলার পর্যন্ত হতে পারে। যা জাপানের জিডিপির ২ দশমিক ৫ থেকে ৪ শতাংশ। বিশ্বব্যাংক আরও জানিয়েছে, এ দুর্যোগে জাপানের ২০১১ সালের জিডিপির প্রবৃদ্ধি ব্যাহত হবে। গত সপ্তাহে জাপানের অর্থমন্ত্রী কাওরু ইয়োসানো বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত শনিবার পর্যন্ত ১২৮টি দেশ ও ৩৩টি আন্তর্জাতিক সংস্থা দেশটির এ দুর্যোগে সহায়তার প্রস্তাব দিয়েছে। রয়টার্স।