জাপানে শক্তিশালী ভূমিকম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আজ রোববার সকালে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের। ভূমিকম্প আঘাত হানার পরপরই জাপান সরকার দেশটির উত্তর-পূর্ব উপকূলে সুনামি সতর্কতা জারি করে। তবে এর দুই ঘণ্টা পর তা আবার প্রত্যাহার করে নেওয়া হয়। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে সাত।মার্চে একই এলাকায় শক্তিশালী ভূমিকম্প ও পরে সুনামি আঘাত হানে। এতে প্রায় ২১ হাজার ব্যক্তি নিহত ও নিখোঁজ হয়। ভূমিকম্প ও সুনামির আঘাতে পরমাণু বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়।