জাপানে শক্তিশালী ভূমিকম্প ও সুনামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের পূর্ব উপকূলে আজ শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৩। ভূমিকম্পের পর সুনামির ঘটনায় মিয়াগি এলাকা এক মিটার উচ্চতার সাগরজলে প্লাবিত হয়েছে । বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।মার্কিন ভূতাত্ত্বিক জরিপকেন্দ্র জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কামিয়াশি থেকে ২৫৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর উত্পত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ৩৬ কিলোমিটার গভীরে।মিয়াগি উপকূলীয় এলাকায় সুনামি-সতর্কতা জারি করা হয়েছে। এরপর ইশিনোমাকি নগরে সাগর থেকে আসা পানি ঢুকে পড়ে। গত বছর এই এলাকায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।যুক্তরাষ্ট্রভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র অবশ্য আগেই জানায়, প্রশান্ত মহাসাগরে বড় ধরনের সুনামির ঝুঁকি নেই, তবে স্থানীয় উপকূলীয় এলাকায় সুনামি আঘাত হানতে পারে। সুনামিতে সাগরের ঢেউয়ের উচ্চতা ৫০ সেন্টিমিটার থেকে দুই মিটার হতে পারে। সুনামি আঘাত হানতে পারে, এমন বেশ কিছু এলাকার লোকজনকে ঘরবাড়ি ছেড়ে সরে যেতে বলা হয়েছে।