জাপানে শোক ও শ্রদ্ধায় সুনামির দ্বিতীয় বর্ষপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার ১১ মার্চ। জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামি আঘাত হানার ঘটনার দ্বিতীয় বর্ষপূর্তি। জাতি আজ গভীর শোক ও শ্রদ্ধায় ওই দুর্যোগে নিহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের স্মরণ করছে।২০১১ সালের এই দিনে বেলা দুইটা ৪৬ মিনিটে জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৯। এরপর ৩০ মিটার উচ্চতার ভয়াবহ সুনামির তোড়ে হাজার হাজার ঘরবাড়ি, গাড়ি ও বিভিন্ন জিনিস ভেসে যায়। প্রাণহানি ঘটে অন্তত ১৯ হাজার মানুষের।আজ একই সময় সুনামির আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিনটি এলাকায় এক মিনিট নীরবতা পালন করা হবে। গতকাল রোববার জাপানে পারমাণবিক বিদ্যুত্ ব্যবহার বন্ধের দাবিতে টোকিওর অভিমুখে শোভাযাত্রা বের করা হয়।ভূমিকম্প ও সুনামির আঘাতে জাপানের ফুকুশিমায় দাইচি পারমাণবিক বিদ্যুেকন্দ্রে ভয়াবহ বিপর্যয় দেখা দেয়। তেজস্ক্রিয়তা নিঃসরণের কারণে দেশটির প্রায় ৫০টি পরমাণু চুল্লি বন্ধ করে দেওয়া হয়।এদিকে আজ ইউ টিউবে দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে অ্যাবে বলেন, ‘জাপানের উত্তর-পূর্বাঞ্চলে বসন্ত না এলে জাপানিদের কখনো এর প্রকৃত অভিজ্ঞতা হবে না। এখানে প্রতিটি দিনের যে গুরুত্ব, তা আমি ভুলব না বলে অঙ্গীকার করছি।’টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী এবং সম্রাট আকিহিতো ও সম্রাজ্ঞী মিচেকো নিহতদের স্মরণে নীরবতা পালন করেন।ভয়াবহ এ দুর্যোগের দুই বছর কেটে গেলেও দেশটির উত্তর-পূর্বাঞ্চলে এখনো পুনর্গঠন কাজ চলছে। সেখানে লোকজনের সমাগম ঘটছে এবং কৃষিসহ স্থানীয় শিল্পকারখানা বন্ধ হয়ে পড়ে আছে। সেখানকার তিন লাখ লোক অস্থায়ীভাবে নির্মিত বাড়িঘরে বাস করছে।ইয়ামাদা শহরের বাসিন্দা সাকারি মিনাতো নামের এক ব্যক্তি বলেন, ‘আমরা এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে, যেখানে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কীভাবে বাঁচব আর আমাদের পদক্ষেপ কী হবে।’গত ডিসেম্বরে লিবারেল ডেমোক্রেটিক পার্টির বিপুল জয়ের মধ্য দিয়ে দলের নেতা শিনজো অ্যাবে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এর পর তিনি দুর্যোগে বিধ্বস্ত জাপানের পুনর্গঠনের জন্য ২৬০ বিলিয়ন মার্কিন ডলার বাজেট ঘোষণা করেন। রয়টার্স ও বিবিসি।