জাপানে সাগরের পানিতে তেজস্ক্রিয়তার মাত্রা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুেকন্দ্রের কাছে সাগরের পানিতে তেজস্ক্রিয়তার মাত্রা বেড়ে যাচ্ছে। সে দেশের পারমাণবিক নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।পারমাণবিক নিরাপত্তা সংস্থা আজ শনিবার জানায়, গতকাল শুক্রবারের পরীক্ষায় পারমাণবিক কেন্দ্রের তীরবর্তী সাগরের পানিতে স্বাভাবিকের তুলনায় এক হাজার ২৫০ গুণ বেশি তেজস্ক্রিয় আয়োডিন পাওয়া গেছে। জাপানের পারমাণবিক ও শিল্প নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা হিদেহিকো নিশিইয়ামা জানিয়েছেন, তেজস্ক্রিয়তার এই মাত্রায় জলজ প্রাণীগুলো কিছুটা ঝুঁকিতে রয়েছে। তবে তিনি বলেন, সাগরের স্রোতে তেজস্ক্রিয়তার কণাগুলো ছড়িয়ে পড়বে এবং এটি সময়ের ব্যবধানে কমে যাবে। এ ছাড়া সাগরের মাছ ও সমুদ্রের শৈবাল এই তেজস্ক্রিয়তা শুষে নেবে। গত ১১ মার্চের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এরপর কেন্দ্রটির চুল্লিগুলোতে কয়েক দফা বিস্ফোরণে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। বর্তমানে কেন্দ্রটি স্থিতিশীল ও জ্বালানি রডগুলো ঠান্ডা রাখতে ৭০০-র বেশি প্রকৌশলী পালাক্রমে কাজ করে যাচ্ছেন। ভূমিকম্প ও সুনামিতে ১০ হাজারের মানুষ নিহত হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও সাড়ে ১৭ হাজার মানুষ।জাপানের এ দুর্যোগের পর বিশ্বব্যাপী পারমাণবিক জ্বালানি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, এখন আন্তর্জাতিকভাবে পারমাণবিক জ্বালানির নিরাপত্তা নিয়ে পুনর্মূল্যায়নের সময় এসেছে। রয়টার্স।