জাপানে সুড়ঙ্গধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে গতকাল শনিবার সকালে একটি সড়ক সুড়ঙ্গ ভেঙে পড়েছে। সুড়ঙ্গটির ভেতরে আটকা পড়েছে বেশ কয়েকজন মানুষ ও যানবাহন। জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গতকাল স্থানীয় সময় সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভেঙে পড়া সাসাগো সুড়ঙ্গটি রাজধানী টোকিও থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। সুড়ঙ্গটির দৈর্ঘ্য আড়াই মাইলেও বেশি।রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকের খবরে বলা হয়েছে, সুড়ঙ্গের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। ভেতরে আগুন ধরেছে বলে মনে করা হচ্ছে।সেখানকার ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সুড়ঙ্গের ভেতরে ঠিক কতজন ও কতগুলো গাড়ি আটকা পড়েছে, তা তাঁদের জানা নেই। তবে সাত ব্যক্তি আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।দুর্ঘটনার কারণে টোকিওর বাইরের এই গুরুত্বপূর্ণ সুড়ঙ্গ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারীরা তাঁদের অভিযান অব্যাহত রেখেছেন।