জাপানে ৬ দশমিক ১ তীব্রতার ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আজ বৃহস্পতিবার ভোরে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ছয় দশমিক এক। তবে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, আজ স্থানীয় সময় ভোর পাঁচটা ৫৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এটির উত্পত্তিস্থল ছিল হনশু দ্বীপের মোরিওকা শহরের ১৯০ কিলোমিটার পূর্বে সগরতলের ১১ দশমিক দুই কিলোমিটার গভীরে।গত ১১ মার্চ দেশটিতে রিখটার স্কেলে নয় তীব্রতার শক্তিশালী ভূমিকম্প ও সুনামিতে ১৩ হাজারের বেশি মানুষ নিহত এবং ১৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়। এ ছাড়া ভূমিকম্প-পরবর্তী সুনামিতে পারমাণবিক বিপর্যয় দেখা দেয়। টাইমস অব ইন্ডিয়া।