জাপানে ৬ দশমিক ৪ তীব্রতার ভূমিকম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের উত্তর-পূর্বাঞ্চলে গতকাল শনিবার রাতে ছয় দশমিক চার তীব্রতার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী টোকিওর ভবনগুলো কেঁপে ওঠে। তবে তাত্ক্ষণিক কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল দেশটির হনশু দ্বীপের পূর্ব উপকূলীয় এলাকা। এটি আইওয়াকির নিকটবর্তী। ভূমিকম্পের উত্পত্তিস্থল ফুকুশিমা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত।প্রসঙ্গত, এ এলাকায় গত ১১ মার্চের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ২০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ ও প্রাণ হারিয়েছে। এ ছাড়া ফুকুশিমা পরমাণু বিদ্যুেকন্দ্রে দেখা দেয় বিপর্যয়।