জাপানে ৬ দশমিক ৫ তীব্রতার ভূমিকম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের উত্তরাঞ্চলে আজ সোমবার ছয় দশমিক পাঁচ তীব্রতার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে পুরো উত্তরাঞ্চল কেঁপে উঠে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।রয়টার্স জানায়, ভূমিকম্পের পর কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করে। অবশ্য পরে সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়।জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানায়, ভূমিকম্পের কারণে মিয়াগি এলাকায় ৫০ সেন্টিমিটার ঢেউয়ের সুনামির আশঙ্কার কথা হয়েছিল। এ এলাকা গত ১১ মার্চের ভূমিকম্প ও সুনামিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।