জাপানে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের হনশু প্রদেশে আজ শনিবার ভোরে রিখটার স্কেলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং এর জন্য সুনামির কোনো সতর্কতাও জারি করা হয়নি।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, আজ স্থানীয় সময় ভোর চারটা ২৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এর উত্পত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৬ দশমিক ৩ কিলোমিটার নিচে। এপি।