জাপানে ৭ মাত্রার ভূমিকম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানে গত বছরের ভয়াবহ ভূমিকম্পের পর নতুন বছরের প্রথম দিনই দেশটিতে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রোববার জাপানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইজু দ্বীপে ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হাওয়াইভিত্তিক মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতাকেন্দ্র এই ভূমিকম্পের কারণে সৃষ্ট কোনো সুনামির সতর্কতা এখন পর্যন্ত জারি করেনি। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।