জাপানের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আজ শনিবার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রাথমিকভাবে রিখটার স্কেলে ৬ দশমিক ৫ তীব্রতার এ ভূমিকম্পে কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।আজকের ভূমিকম্পের পর এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনো ধরনের সুনামি-সতর্কতাও জারি করেনি জাপানের আবহাওয়া দপ্তর।এই একই এলাকায় গত ১১ মার্চ ভয়ংকর ভূমিকম্প ও পরে সুনামি আঘাত হানে। এতে প্রায় ২২ হাজার মানুষ নিহত বা নিখোঁজ হয়। এ ছাড়া ওই ভূমিকম্প ও সুনামিতে জাপানের অর্থনৈতিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এপি