জাপানের নতুন প্রধানমন্ত্রী নাওতো কান
ইয়োকো হাতোইয়ামার পদত্যাগের দুই দিন পর জাপানি সংসদ নাওতো কানকে দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করেছে। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির (ডিপিজে) নেতা কান গত তিন বছরের মধ্যে জাপানের পঞ্চম প্রধানমন্ত্রী হলেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার আগ পর্যন্ত ৬৩ বছর বয়স্ক কান জাপানের অর্থমন্ত্রী এবং একই সঙ্গে উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।জাপানের ওকিনাওয়া দ্বীপ থেকে মার্কিন বিমান ঘাঁটি সরানোর কথা বলে তা করতে না পারায় গত বুধবার হাতোইয়ামা পদত্যাগ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর সরকারের জোটবদ্ধতা অব্যাহত থাকবে বললেও কান গত শুক্রবার বক্তৃতায় মার্কিন ঘাঁটি সম্পর্কে কোনো সিদ্ধান্ত জানাননি।আগামী সপ্তাহে কানকে শপথ পড়াবেন সম্রাট আকিহিতো এবং কয়েক দিনের মধ্যেই কান তাঁর মন্ত্রিসভা গঠন করবেন। কান অধিক করারোপ এবং জাতীয় ঋণ শোধে সোচ্চার হিসেবে সুপরিচিত। উল্লেখ্য, জাপানের জাতীয় ঋণ শিল্পোন্নত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি।