জাপানের পারমাণবিক চুল্লি থেকে আবারও ধোঁয়া উড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ক্ষতিগ্রস্ত ফুকুশিমা দিয়াচি পারমাণবিক বিদ্যুেকন্দ্রের চুল্লি থেকে নতুন করে ধোঁয়া ও বাষ্প উড়তে দেখা গেছে। ১১ মার্চের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ওই বিদ্যুেকন্দ্রটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।জাপানের বার্তা সংস্থা কিয়োদোর বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসি জানিয়েছে, দুই নম্বর চুল্লি থেকে সাদা বাষ্প এবং তিন নম্বর চুল্লি থেকে কুয়াশাচ্ছন্ন ধোঁয়া বের হতে দেখা গেছে। কিয়োদো জানায়, পারমাণবিক কেন্দ্রে বিদ্যুত্ সংযোগ পুনরুদ্ধারের প্রচেষ্টা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।তবে বিদ্যুেকন্দ্রটির পরিচালনা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক কোম্পানি (টেপকো) জানিয়েছে, চুল্লি থেকে নতুন করে ধোঁয়া ও বাষ্প নির্গমন কোনো সমস্যা সৃষ্টি করবে না। টেপকো পারমাণবিক কেন্দ্রে বিদ্যুত্ সংযোগ পুনরুদ্ধারের চেষ্টা আবারও শুরু করেছে। জাপানের বাণিজ্যমন্ত্রী বানরি কেয়দা বলেন, ‘পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে, এটা বলা কঠিন।’ এদিকে সরকারি হিসাবে ভূমিকম্প ও সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৪৫০-এ দাঁড়িয়েছে। এ ছাড়া প্রায় ১৩ হাজার মানুষ নিখোঁজ রয়েছে। তিন লাখ ৫০ হাজারে মানুষ এখনো আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান করছে।