জাপানের পাশে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে পুরো বিশ্বই উদ্বিগ্ন। জাপানের এই ট্র্যাজেডি ছুঁয়ে গেছে শ্রীলঙ্কা ক্রিকেট দলকেও। জাপানের শোকগ্রস্ত অসহায় মানুষের শোকে তারাও হয়েছে শোকগ্রস্ত। পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে কালো আর্মব্যান্ড পরে খেলে কুমার সাঙ্গাকারার দল শোক আর সহানুভূতি প্রকাশ করেছে ভূমিকম্প ও সুনামিতে বিপদগ্রস্ত মানুষের প্রতি। শ্রীলঙ্কা দল যেন জাপানের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড় করিয়ে দিল ক্রিকেটকেই। সুনামির ভয়াল ছোবল কতটা মর্মান্তিক হতে পারে, শ্রীলঙ্কানরা সেটা হূদয় দিয়েই উপলব্ধি করেছে। ২০০৪ সালে ভয়াবহ সুনামিতে থমকে গিয়েছিল শ্রীলঙ্কানদের জীবনধারা। চরম সেই বিপদের সময় শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছিল জাপান। অর্থ, খাবার, চিকিৎসা সরঞ্জাম—সাহায্য করেছিল নানাভাবে। কৃতজ্ঞ সাঙ্গাকারারাও তাই সহমর্মিতা নিয়ে দুর্দিনে জাপানিদের পাশে। ওয়েবসাইট।