জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন নোদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টি অব জাপানের (ডিপিজে) প্রধান নির্বাচিত হয়েছেন অর্থমন্ত্রী ইয়োশিহিকো নোদা। নিয়ম অনুযায়ী, নতুন দলীয় প্রধানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। আর নোদা প্রধানমন্ত্রী হলে তিনি হবেন গত পাঁচ বছরের মধ্যে ষষ্ঠ প্রধানমন্ত্রী।আজ সোমবার ৫৪ বছর বয়সী এই নেতা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাণিজ্যমন্ত্রী বানরি কাইয়েদার চেয়ে ৩৮ ভোট বেশি পেয়েছেন। ইয়োশিহিকো নোদা পেয়েছেন ২১৫ ভোট; অন্যদিকে কাইয়েদা পেয়েছেন ১৭৭ ভোট। কাল মঙ্গলবার প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য পার্লামেন্টে আনুষ্ঠানিক ভোটগ্রহণ হবে।প্রধানমন্ত্রী নাওতো কান গত শুক্রবার দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। রয়টার্স।